বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন এক মামলায় আপিল বিভাগে দীপু মনির জামিন স্থগিত প্রেক্ষাগৃহে ফিরছে বরবাদসহ আরো তিন ছবি ত্রিশালে কৃষির আধুনিকায়ন ও পুষ্টি উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে পিরোজপুরে ব্যবসায়ীদের আনন্দ মিছিল ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন নরসিংদীর করিমপুরে উদ্ধার হওয়া লাশ কি নবীনগরের নিখোঁজ রিফাতের? এলাকায় চরম উৎকণ্ঠা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল বিমান বাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাহবুবে আলমের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৫ বার পঠিত

আদালত প্রতিবেদক: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। কোন কর্তৃত্ববলে মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল পদে বহাল আছেন, রিটে তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

আজ সোমবার রিট আবেদনটি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, আগামী রোববার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হবে।

ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানের ৬৪(১) ও ৯৬(১) অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের বিচারপতি ও রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে সমান যোগ্যতা-দক্ষতার কথা বলা হয়েছে। ৬৪(১) অনুচ্ছেদে বলা হয়েছে,‘ সুপ্রিম কোর্টের বিচারপতি হবার যোগ্য কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করিবেন।’

‘৯৬(১) অনুচ্ছেদে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ৬৭ বছর বয়সে অবসরে যাবেন।’

‘বিচারপতিরা ৬৭ বছর বয়সে অবসরে গেলেও অ্যাটর্নি জেনারেল ৭১ বছর বয়সেও পদে বহাল আছেন। এটা সংবিধানের সঙ্গে সাংর্ঘষিক। তাই অ্যাটর্নি জেনারেলের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেছি’,- বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com