বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশে নীতিগত অনুমোদনসহ ১১ সিদ্ধান্ত নিল উপদেষ্টা পরিষদ নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন কুড়িগ্রাম জেলা প্রশাসক উত্তরণ হল রুমে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন শার্শায় ধানের শীষের পক্ষে গণজোয়ার ব্যাপক গণসংযোগ ও বিশাল জনসভায় মুখর বেনাপোল কুড়িগ্রামে অসংখ্য বিদ্যুতের খুঁটি ও গাছ রেখেই চলছে সড়ক নির্মাণ কাজ ‘জাহাজ বাড়ি’ মামলায় শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল পরিবর্তনের ডাক নিয়ে গাজীপুর-৫ আসনে ভোটারদের নজর কেড়ে নিয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিবেন, এস এম জাহাঙ্গীর নীলফামারী ৩ জলঢাকা আসনে ধানের শীষের পক্ষে লক্ষ মানুষের ঢল প্রচার প্রচারণায় ব্যস্ত সাধারণ জনগণ ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান আমিনুল হকের

দুদক কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি

  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৩৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি প্রতিষ্ঠানটির আইনজীবী খুরশিদ আলম খানকে উদ্দেশ করে বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের আইনজীবী হিসেবে কাজ করছেন। আপনারা কোর্টের বিরুদ্ধেও মামলা করেন। যা ইচ্ছা তা করেন। কোর্টের বিরুদ্ধে মামলা করতে আসেন। আপনারা কি হস্তক্ষেপ করছেন?’

জাহালমের বিষয়ে জারি করা রুলসহ অন্যান্য বিষয়ে শুনানি হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ থেকে দুদকের এখতিয়ার-সম্পন্ন আদালতে স্থানান্তরের জন্য দুদকের আবেদন শুনানিতে দুদকের কার্যক্রম নিয়ে আজ সোমবার প্রধান বিচারপতি এসব কথা বলেন।
দুর্নীতি মামলায় ভুল আসামি জাহালমের বিষয়ে হাইকোর্ট যে রুল জারি করেছিলেন এবং আদেশ দিয়েছিলেন সেই আদালতের এখতিয়ার চ্যালেঞ্জ করে দুদকের করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

শুনানিতে জাহালমের আইনজীবী এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, ‘একজন মিলের শ্রমিক আঠার কোটি টাকা লোন নিয়েছে। তাকে (জাহালম) সাড়ে তিন বছর জেলে রাখা হয়েছে। এর ক্ষতিপূরণ কে দেবে?’

এ সময় প্রধান বিচারপতি দুদকের আইনজীবীকে বলেন, আপনারা কি আদালতের আদেশের বিরুদ্ধে এসেছেন? একপর্যায়ে প্রধান বিচারপতি বলেন, আপনি আস্তে আস্তে বলুন। উত্তেজিত হবেন না। আপনারা কোর্টের বিরুদ্ধে মামলা করতে আসছেন।

আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। অন্যদিকে, জাহালমের পক্ষে সিনিয়র আইনজীবী এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত আছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com