শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খুলনায় জাল টাকাসহ গ্রেফতার ২ কক্সবাজারকে আন্তর্জাতিক স্পোর্টস ট্যুরিজম হাব হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫ জব্দ ঘোড়া বিক্রির অভিযোগে কালিয়াকৈর থানার ওসি বদলি দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম টেকনাফের বাহারছড়ায় প্রায় ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ রাজবাড়ী জেলা পরিষদ অবৈধ দখল থেকে জমি উদ্ধার করেছে খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড প্রকল্প সুনামগঞ্জে সার-বীজ বিতরণ উদ্বোধন করলেন এমপি মিলন হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

মিডিয়ায় সাহরি-ইফতারের খাবারের ছবি পোস্ট নিয়ে ফতোয়া!

  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৪০১ বার পঠিত

ধর্ম ডেস্ক,সিটিজেন নিউজ: আল্লাহর সঙ্গে বান্দার প্রেমের সম্পর্ক গড়ার অন্যতম মাস রমজান। এ মাস রহমত, বরকত ও নাজাতের মাস। অগণিত অসংখ্য পূণ্য লাভের মাস এটি। সাহরি ও ইফতার এ মাসের অন্যতম ইবাদত। ফেসবুক টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইফতার ও সাহরির বাহারি খাবারের ছবি পোস্ট নিয়ে জারি করা হয়েছে ফতোয়া।

অথচ এ মাসের ইবাদতে নিয়োজিত ব্যক্তির বিগত জীবনের গোনাহ ক্ষমা করে দেয়া ঘোষণা দিয়েছেন স্বয়ং বিশ্বনবি। এ মাস জুড়ে একশ্রেণীর মানুষ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সামান্য বিষয়ে নিজেদের আমলগুলোকে বরবাদ করে দিচ্ছে।
সাহরি ও ইফতার সামগ্রীর বাহারি সমাহারের ছবি পোস্ট সংক্রান্ত বিষয়টি গত সোমবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এ বিষয়টি নিয়ে জর্ডানের রাষ্ট্রীয় ফতোয়া বিভাগ থেকে একটি ফতোয়া জারি করা হয়েছে।

সেখানে বলা হয়েছে যেন সোশ্যাল মিডিয়ায় ইফতার- সাহরির খাবারের ছবি কিংবা আভিজাত্যে ভরপুর খানাপিনার ছবি পোস্ট করা থেকে বিরত থাকে মুসলিম উম্মাহ।

ইফতার ও সাহরির আভিজাত্যপূর্ণ খাবারের ছবি মানুষের ইবাদতের নিয়তের বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে। সুতরাং খাবারে এ ধরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট না করাই উত্তম। এ ধরনের পোস্টের কারণে রোজাদারের সব আমল বরবাদ হয়ে যেতে পারে বলে জানায় তারা।

মনে রাখতে হবে

রমজানের রোজা পালনের মাধ্যমে রহমত বরকত ও ফজিলত হাসিলের জন্য অনেক আমল করতে হয়। তেমনি অনেক মন্দ কাজও ছেড়ে দিতে হয়। আর ইফতার কিংবা সাহরির খাবারের ছবি যোগাযোগ মাধ্যমগুলোতে প্রদর্শন মন্দ কাজের একটি। এ অনর্থক কাজ এড়িয়ে চলা ঈমান ও আমলের একান্ত দাবি।

সুতরাং রমজানসহ পরবর্তী সময়েও ইবাদতের সঙ্গে সংশ্লিষ্ট কোনো কাজের খাবারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইবাদতকে মূল্যহীন করা থেকে বেঁচে থাকা জরুরি।

মুসলমানদের রমজানের শিক্ষা ও ফজিলত লাভে জর্ডানের রাষ্ট্রীয় ফতোয়া বিভাগ কর্তৃক জারিকৃত ফতোয়া নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com