সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

মাশরাফিকে অধিনায়ক করে ওয়ানডে দল ঘোষণা বিসিবির

  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৮৯ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : মাশরাফি বিন মুর্তজাকে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। আজ প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।

বাংলাদেশ সবশেষ ওয়ানডে খেলেছে সাত মাস আগে। সেই সফরে শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। দীর্ঘদিন পর ওয়ানডে খেলতে নামায় দল গঠনে অদলবদল হয়েছে বেশ। দলে ঢুকেছেন সাতজন, বের হয়েছেন সাতজন।

২০১৯ বিশ্বকাপের পর আন্তর্জাতিক মঞ্চে ফেরা হয়নি মাশরাফি বিন মুর্তজার। শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন মাশরাফি। কিন্তু দেশ ছাড়ার একদিন আগে অনুশীলনে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে ওই সিরিজে আর খেলা হয়নি তার। কাঁধের ইনজুরির কারণে ওই সিরিজ মিস করেন মোহাম্মদ সাইফউদ্দিন। ডানহাতি পেস অলরাউন্ডারও ফিরছেন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে।

প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন নাঈম শেখ ও আফিফ হোসেন ধ্রুব। এছাড়া নাজমুল হোসেন শান্তর বর্তমান ফর্মের কারণে তাকে ফেরানো হয়েছে ওয়ানডে স্কোয়াডে।

১ ও ৩ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ ওয়ানডে হবে ৬ মার্চ । প্রতিটি ম্যাচ হবে দিবারাত্রির।

আউট: সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা ও এনামুল হক বিজয়।

ইন: মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com