মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাশ ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩ অবসরের সিদ্ধান্ত নিয়ে যা জানালেন ফখর জামান ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে শিশুর মৃত্যু, ভর্তি ৮০ হাতিয়ায় ২৪/৭ অক্সিজেন সেবা ও হোম ডেলিভারি চালু করল ‘প্রাণবন্ধু অক্সিজেন সার্ভিস’ মাদকমুক্ত, বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনই হবে সরকারের একটি চ্যালেঞ্জ : পার্বত্য মন্ত্রী তেহরান ও কারাজে বিস্ফোরণের শব্দ : ইরানি গণমাধ্যম মধ্যপ্রাচ্যের যুদ্ধ : সর্বশেষ পরিস্থিতি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল স্পেন আওয়ামী লীগ

  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৩৭ বার পঠিত

 

অনলাইন ডেস্ক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে স্পেন আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্পেনের রাজধানী মাদ্রিদের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভাষা শহীদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের সভাপতিত্বে এবং রফিক খান ও মো. হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ কে এম জহিরুল ইসলাম, শেখ মো. ইসলাম, ফারুক আহমেদ মমিন, মো. সফিকুর রহমান, রুবেল খান, আনোয়ার কবির পরাণ, মো. আনোয়ার হোসেন প্রমুখ।

বাংলা ভাষা ও সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে ইউনেস্কো ১৯৯৯ সালের ১৭ নভেম্বর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দিয়ে বাঙালি জাতিকে আত্মমর্যাদা এবং গৌরবের আসনে সমাসীন করেছেন।

এসময় বক্তারা স্পেন আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে স্পেন আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com