বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, হাসপাতালে পাঠানো হলো উপহার

চিকিৎসাকালীন মুখেই বিস্ফোরণ, নারীর মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মে, ২০১৯
  • ৪০৭ বার পঠিত

 

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: ‘অদ্ভূত’ দুর্ঘটনায় ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে এক নারীর মৃত্যু হয়েছে।
এনডিটিভি’র খবরে বলা হয়েছে, ওই নারী গতকাল বুধবার সন্ধ্যায় বিষপান করেন। পরে তাকে আলিগড়ের জেএন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সঙ্গে সঙ্গে এক ডাক্তার তার চিকিৎসা শুরু করেন। মুখের মধ্যে চোষন পাইপ দিয়ে বিষ তোলার চেষ্টা করতে থাকেন। এমন সময় মুখের মধ্যে বড় ধরনের বিস্ফোরণ হয়। এতে ওই রোগীর মৃত্যু হয়, যা হাসপাতালের সিসিটিভি’র ফুটেজে দেখা গেছে।

একদল চিকিৎসক জানিয়েছেন, সম্ভবত ওই নারী সালফিউরিক এসিড পান করেছিলেন। ফলে যখন তার মুখে চোষন পাইপ দেয়া হয়, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া হয়ে পাইপটি মুখেই বিস্ফোরিত হয়।

বিস্ফোরণেই কিনা অন্য কারণে ওই নারীর মৃত্যু হয়েছে, তা গভীরভাবে গবেষণা করে দেখা হচ্ছে বলে হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com