সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ১৬৭টি মামলা সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন

টঙ্গীতে ভাইয়ের হাতে ভাই খুন ॥ ঘাতক ছোট ভাই গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
  • ২৮৭ বার পঠিত

অমল ঘোষ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :
টঙ্গীর এরশাদ নগর এলাকায় পারিবারিক কলহের জের ধরে বড় ভাই ফারুককে (৩৩) ছুরিকাঘাতে হত্যা করেছে ছোট ভাই রবিউল ইসলাম রবু (১৮)। টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘাতক ছোট ভাই রবিউলকে গ্রেফতার ও নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, এরশাদ নগর ৫ নং ব্লকের বাসিন্দা নিহত ফারুক একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায় তার বৃদ্ধ মাকে মারধর করতো। এ ছাড়া পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে পূর্ব বিরোধ ছিলো। এসব বিষয়াদি নিয়ে ছোট ভাই রবিউলের সাথে ফারুকের প্রায় ঝগড়া বিবাদ ও মারামারি হতো। প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুর ৪ টায় বাসায় ঢুকে ফারুক মায়ের কাছে টাকা দাবী করে। এনিয়ে মা ছেলের মধ্যে ঝগড়া লাগলে রবিউল এসে তাদের থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে ফারুক তার মাকে মারধর করতে থাকলে ছোট ভাই রবিউল ক্ষীপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে বড় ভাই ফারুককে আঘাত করে। পরে স্থানীয় লোকজনের গুরুতর আহত অবস্থায় ফারুককে টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। আহত হয়ে তাদের মা বকুলী বেগম ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী প্রকৃয়া চলমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com