শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ছাঁটাইয়ের প্রতিবাদে ৮ পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
  • ৩১৬ বার পঠিত

নারায়ণগঞ্জে ৮টি পোশাক কারখানার শ্রমিকরা লকডাউনের মধ্যেও বিক্ষোভ করেছে। এ সময় একটি কারখানার শতাধিক শ্রমিক ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এতে রাস্তায় চলাচল করা ট্রাক-কাভার্ড ভ্যান থমকে গিয়ে দীর্ঘ জটের সৃষ্টি হয়। রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন স্থানে তারা এ বিক্ষোভ করে।

শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় সংগঠক ও জেলার সংগঠক জাহাঙ্গীর আলম গোলক জানান, মার্চ ও এপ্রিলের বকেয়া বেতনের দাবিতে ফতুল্লার বিসিক এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা নিজ নিজ কারখানার সামনে ও ভিতরে অবস্থান করে বিক্ষোভ করেছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর মহাপরিচালক নারায়ণগঞ্জ কার্যালয়ের শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) মো. মেহেদী বলেন, মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করা হয়েছে। এখন কারখানায় কাজ নেই তাই বন্ধ। কাজ শুরু হলে আবারও তারা কাজে যোগদান করবেন। দুপুর ২টায় এ বিষয়ে আশ্বস্ত করা হলে তারা আন্দোলন স্থগিত করে বাসায় ফিরে যায়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com