বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

যুক্তরাষ্ট্রে করোনায় বাংলাদেশি গায়িকার মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ২৭৯ বার পঠিত

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক সময়ের পল্লীগীতির জনপ্রিয় কন্ঠশিল্পী বীনা মজুমদার।
মঙ্গলবার নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই পল্লীগীতি শিল্পী।

মঙ্গলবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে বীনা মজুমদারের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নিউইয়র্ক প্রবাসী মিলি সুলতানা।

তিনি লিখেছেন, ‌‘করোনার মুহূর্মুহু থাবায় মায়ার বাঁধন থেকে মুক্তি নিয়ে চলে গেলেন ফরিদপুরের বীনা মজুমদার। আল্লাহ তাকে বেহেশতের মেহমান বানিয়ে নিন, আমিন।’
বীনা মজুমদার ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী। বেশ কয়েক বছর ধরে নিউইয়র্কে বসবাস করছিলেন।

বীনা মজুমদারের মৃত্যুতে সংগীতভূবনে শোকের ছায়া নেমে এসেছে । সংগীত শিল্পীদের গ্রুপ রেশ ও বাংলাদেশ ফোক আর্ট কাউন্সিল শোক প্রকাশ করেছে।

সোশ্যাল মিডিয়ায় সংগীতাঙ্গনের অনেকেই তার আত্মার মাগফেরাত কামনা করে পোস্ট দিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com