শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

জার্মানিতে করোনার সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে সফল প্রয়োগ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
  • ২৫৩ বার পঠিত

 

নিউজ ডেস্ক: জার্মানিতে করোনাভাইরাসের সম্ভাব্য একটি ভ্যাকসিন স্বেচ্ছাসেবীদের দেহে প্রয়োগ করা শুরু হয়েছে। ভ্যাকসিনটির নাম- বিএনটি১৬২।

যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি পিজফারের সঙ্গে যৌথ উদ্যোগে জার্মান ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়োএনটেক এ ভ্যাকসিনটি প্রস্তুত করেছে।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, জার্মানির ভ্যাকসিন নিয়ন্ত্রক সংস্থা থেকে অনুমোদন লাভের পর গত ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দেশটিতে ১২ জন স্বেচ্ছাসেবীর দেহে সম্ভাব্য ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

এ বিষয়ে বুধবার ভ্যাকসিনটির নির্মাতা বায়োএনটেক জানিয়েছে, মানবদেহে ভ্যাকসিন প্রয়োগের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে তারা। পরবর্তী ধাপে ১৮ থেকে ৫৫ বছর বয়সী আরও ২০০ স্বেচ্ছাসেবীর দেহে এটি প্রয়োগ করা হবে। সে বিষয়টি এখন প্রক্রিয়াধীন। সেই ধাপ শেষ হলে করোনাঝুঁকিতে থাকা মানুষের দেহে ভ্যাকসিনটির ওপর প্রয়োগ করা হবে।

উল্লেখ্য, বিএনটি১৬২-এর আগে করোনাভাইরাস প্রতিরোধে চারটি ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করা হয়েছে।

সবগুলোরই ‘ফেজ ওয়ান ক্লিনিক্যাল ট্রায়াল’ অর্থাৎ প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। গত ২৩ এপ্রিল সম্ভাব্য একটি ভ্যাকসিন মানবদেহে প্রয়োগ করে যুক্তরাজ্য।

চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিন আগে অন্য কোনো প্রাণীর ওপর প্রয়োগের পর তা নিয়ে গবেষণা চালালেও করোনার বেলায় সে নিয়ম মানা হচ্ছে না।

এখন পর্যন্ত দুই লাখ ২৮ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নেয়া ভাইরাসের কার্যকরী ভ্যাকসিন তৈরিতে কোনো বাড়তি সময় নিতে চাইছেন না বিজ্ঞানীরা।

জানা গেছে, যুক্তরাজ্যে জিএসকে এবং ফ্রান্সের সানোফি যৌথভাবে করোনার আরও একটি সম্ভ্যাব্য ভ্যাকসিন নিয়ে কাজ করছে। এ ছাড়া ইতালির রেইথেরা, জার্মানির লিউকোকেয়ার ও বেলজিয়ামের ইউনিভার্সেলস কোম্পানিও ভ্যাকসিন তৈরিতে কাজ শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com