মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালুকায় সিএনজি-অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পিরোজপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, চৌকস সদস্যদের পুরস্কৃত দিনাজপুরের বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতা সংগ্রহ, ব্লাড গ্রুপ নির্ণয় রক্তদান বিষয়ক সচেতনতামূলক সেমিনার কৃষিতে ভর্তুকি কমিয়ে গবেষণা ও আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানোর পরামর্শ বিশ্বব্যাংকের অভিষেকেই স্পেনকে রুখে দিল কেপ ভার্দে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিকেএসপি ফুটবল ম্যাচে গোল করলেন জাইমা রহমান

১৬ মে পর্যন্ত সব আদালতের ছুটি বাড়ল

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২০
  • ৩২৯ বার পঠিত

আদালত প্রতিবেদক: দেশব্যাপী করোনা সংক্রমণ মোকাবেলা ও বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব নিম্ন আদালতের ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলা ও এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ১৬ মে পর্যন্ত সব আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে।৬ মে বৌদ্ধ পূর্নিমার সরকারি ছুটিও এর সঙ্গে সংযুক্ত থাকবে।

এছাড়া ছুটিকালীন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এবং অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় গত ২৯ মার্চ থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব নিম্ন আদালত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com