সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শার্শায় ৪টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা মুখের ত্বকের শত্রু এই পাঁচ জিনি চাকরির পাশাপাশি অনলাইনে অর্থ উপার্জনের ১০ উপাচাকরির পাশাপাশি অনলাইনে অর্থ উপার্জনের ১০ উপায় দ্বিতীয় সন্তানের বাবা হলেন ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি ফরহাদ হোসেন দম্পতির আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত ধাম‌ইরহাটে ক্ষতিকর কীটনাশক প্রয়োগে ইরি বোরো ধান বিনষ্ট ধামইরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে  ভিডিও ধারণ নারীসহ দুই সদস্যকে আটক করেছে পুলিশ ২২ বছরে মধ্যপ্রাচ্যে ১ কোটি ১৪ লাখ শ্রমিক প্রেরণ করা হয়েছে

টঙ্গীতে দোকান ভাড়া না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর করলেন মালিক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৪৮৯ বার পঠিত

মো: জাহাঙ্গীর আকন্দ, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : করোনা ভাইরাস দুর্যোগে ২ মাসের দোকান ভাড়া দিতে না পারায় সাইফূল ইসলাম বিপুল নামে এক ব্যাসায়ীকে ধরে  নিয়ে মারধর করলেন মার্কেটের মালিক। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন আহত দোকান মালিক সাইফুল ইসলাম বিপুল।
জানা যায় গাজীপুরের টঙ্গীর কলেজগেট এলাকায় মল্লুক মার্কেট ওরেঞ্জ নামক একটি কাপরের দোকানের মালিক সাইফুল ইসলাম বিপুল মার্কেটের মালিক মল্লুক হোসেনকে টাকা না দেওয়ায় তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ধরে নিয়ে মারধর ও অস্ত্রদিয়ে আঘাত করার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মার্কেট ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
দোকানের মালিক সাইফুল ইসলাম বিপুল জানান, টঙ্গীর কলেজ রোড মল্লুক মার্কেটের দোকানের মালিক মল্লুক হোসেনের ভাতিজা সুলতান উদ্দিন রাসেল। তার ভাতিজা রাসেলে কাছ থেকে দোকান ভাড়া নিয়ে গত ৫ বছর যাবত ব্যবসা করে আসছে সাইফুল ইসলাম বিপুল। দোকানের মালিককে প্রতি মাসের ভাড়া পরিশোধ করেও দেওয়া হচ্ছে। দেশের করোনা পরিস্থিতে দুই মাসের ভাড়া আটকে যায়। গত সোমবার রাতে মার্কেটের মালিক সুলতান উদ্দিন রাসেলকে ৫ হাজার টাকা দোকান ভাড়া দেওয়া হয়।

কিন্তু মঙ্গল বার সকালে রাসেলের চাচা মল্লুক হোসেন কোন কারণ ছাড়া সাইফুল ইসলাম বিপুলে কাছে দোকান ভাড়া চাইতে থাকেন। টাকা না দিলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে মার্কেটের পিছনে মার্কেটের মালিক মল্লুক হোসেন তার নিজ অফিসে আমাকে ধরে নিয়ে মারধর করে এবং অস্ত্র দিয়ে মাথায় ও হাতে গুরুতর আঘাত করে। আহত অবস্থায় আমাকে চিকিৎসার জন্য টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল নেওয়া হয় ।এবিষয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

মল্লুক মার্কেটের মালিক মল্লুক হোসেনের কাছে (মুঠফোনে) ঘটনাটির বিষয় জানতে চাইলে তিনি  বলেন, এবিষয়ে আমি কিছু বলতে রাজিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com