মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত, দুবাইয়েও বিস্ফোরণের শব্দ : কাতার সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

বুথ ফেরত জরিপে জয়ী তারকারা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৩৭০ বার পঠিত

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: রবিবার শেষ হয়েছে ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ভোট। ফলাফল ঘোষণা হবে আগামী ২৩ মে। তার আগেই তুণমূল কংগ্রেসের হয়ে পশ্চিমবঙ্গ থেকে লড়া তারকাদের জন্য এলো সুসংবাদ। বুথ ফেরত জরিপ বলছে, জয়ের সমূহ সম্ভাবনা রয়েছে নায়ক দেব, অভিনেত্রী নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, মুনমুন সেন ও শতাব্দী রায়দের।

এর মধ্যে দেব লড়ছেন ঘাটাল থেকে। তিনি এই আসনের বর্তমান সাংসদ। এবারও তার জয় পাওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি নায়িকা নুসরাত জাহান প্রার্থী হয়েছেন বসিরহাট থেকে। মিমি চক্রবর্তী লড়ছেন যাদবপুর থেকে। এই দুই নায়িকাকে প্রথমবার প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। তা সত্ত্বেও বুথ ফেরত জরিপে এগিয়ে রয়েছেন তারা।

এদিকে কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের মেয়ে অভিনেত্রী মুনমুন সেন লড়ছেন আসানসোল থেকে। গতবার তিনি বাকুড়ায় প্রার্থী ছিলেন। এবার আসানসোল থেকে লড়া এই তারকার প্রতিদ্বন্দ্বী বিজেপির বর্তমান সাংসদ ও বলিউড গায়ক বাবুল সুপ্রিয়। অন্যদিকে শতাব্দী রায় লড়ছেন বীরভূম থেকে। গতবারও তিনি এই আসনে প্রার্থী ছিলেন। বুথ ফেরত জরিপে এগিয়ে এই দুজনও।

তবে তারকাদের এই সুসংবাদের মধ্যে একটা দুঃসংবাদ হচ্ছে, মোটের ওপর আশা পূরণ হচ্ছে না তৃণমূল কংগ্রেস শিবিরের। ভোট প্রচারের শুরু থেকে মমতা ব্যানার্জির দলটির লক্ষ্য ছিল ৪২-এ ৪২। কিন্তু বুথ ফেরত জরিপ সেই হিসাব অনেকটাই উল্টে দিয়েছে। জরিপ বলছে, ২৪টি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস। এর বিপরীতে বিজেপি পাবে ১৬টি।

এই হিসাব স্বাভাবিকভাবেই ঘুম ছুটিয়ে দিয়েছে তৃণমূল শিবিরের। তারপরও দলটির প্রত্যাশা, যত সম্ভব বেশি আসন নিয়ে মহাজোটের পথে যাবে তারা। তবে শেষ পর্যন্ত কী হবে, তা জানা যাবে ২৩ মে ফলাফল ঘোষণার দিনে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com