বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার শুরু আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

প্রবাসীরা ২১ দিনে রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ২৮৪ বার পঠিত

অর্থনৈতিক প্রতিবেদক : মহামারি করোনাভাইরাসের প্রার্দূভাবের মধ্যেও রেকর্ড সংখ্যক রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে চলতি মে মাসের প্রথম ২১ দিনে ১১২ কোটি ১০ লাখ ডলার পাঠিয়েছে প্রবাসীরা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৯ হাজার ৫২০ কোটি টাকা। গত এপ্রিলে ১০৮ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

রেমিট্যান্সের এমন ঊর্ধ্বগতিতে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার অতিক্রম করেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে আরও জানা যায়, গত মার্চে ১২৮ কোটি ৬৮ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল, যা গত বছরের মার্চ মাসের চেয়ে ১৩ দশমিক ৩৪ শতাংশ কম। পরের মাস এপ্রিলে রেমিট্যান্স আরও কমে ১০৮ কোটি ১০ লাখ ডলারে আসে। তবে মে মাসে চিত্র পাল্টাতে থাকে।

প্রথম ১১ দিনে ৫১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স আসে, ১৩ মে পর্যন্ত আসে ৬৮ কোটি ৮০ লাখ ডলার। ১৪ মে পর্যন্ত আসে ৮০ কোটি ডলার। ২১ মে পর্যন্ত ১১২ কোটি ১০ লাখ ডলারে পৌঁছে যায়। যদিও মহামারির প্রভাব শুরুর আগে রেমিট্যান্সে প্রবৃদ্ধি ২০ শতাংশের বেশি ছিল।

করোনার প্রভাবে বিশ্ব যখন সংকটে স্বাভাবিকভাবেই এর প্রভাব পড়বে এমনটাই আশঙ্কা করেছিল অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা। তবে এখনো বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়েনি রেমিট্যান্সে। গত বছরও রোজার ঈদের আগে মে মাসে ১৭৪ কোটি ৮২ লাখ ডলারের রেকর্ড রেমিট্যান্স এসেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com