রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে হিমাগারে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে চট্টগ্রামে ৬ হাজার লিটার অকটেন মজুদ রেখে পাম্পে বিক্রি বন্ধ, জরিমানা দিনাজপুরের বিরামপুরে দফাদার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ: পিতা-পুত্র একই পদে, বিধি লঙ্ঘনে ক্ষোভে ফুঁসছে জনতা সরকারি রাস্তার বরাদ্দের টাকা দিয়ে ইউপি সদস্যের বাড়ির রাস্তা নির্মাণ,ইউনণ কারণ দর্শানোর নোটিশ চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী ডিএসইতে সূচকের পতন, লেনদেন ৬৪৬ কোটি টাকা ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার কুড়িগ্রাম জেলা পরিষদে নতুন যাত্রার সুচনা। দায়িত্ব হস্তান্তর

চীন-ভারতের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব ট্রাম্পের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৬২ বার পঠিত

অনলাইন ডেস্ক: চীন ও ভারতের মধ্যকার বিদ্যমান উত্তেজনায় দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়ার একদিনের মাথায় বুধবার এ প্রস্তাব দিলেন ট্রাম্প।

বুধবার টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমরা ভারত ও চীন দুই দেশকেই জানিয়েছি যে, যুক্তরাষ্ট্র তাদের মধ্যেকার ক্রমবর্ধমান সীমান্ত বিরোধে মধ্যস্থতা করতে প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম। আপনাদের ধন্যবাদ!’

দুই দেশের উত্তেজনার মধ্যে দৃশ্যত আগ বাড়িয়ে এ মধ্যস্থতার প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে দফায় দফায় কাশ্মির ইস্যুতে পাকিস্তান ও ভারতের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। ওই প্রস্তাব দিল্লি প্রত্যাখ্যান করলেও চীনের সঙ্গে মধ্যস্থতার প্রস্তাব নিয়ে এখনও মুখ খোলেনি ভারত।

সম্প্রতি লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে কেন্দ্র করে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে। চীন সেখানে ভারতীয় এলাকায় ঢুকে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতের পানিসীমা ও আকাশসীমা লঙ্ঘনেরও অভিযোগ উঠছে বেইজিংয়ের বিরুদ্ধে। লাদাখ ও উত্তর সিকিমে দুই দেশই সেনা ও সমরাস্ত্রের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়েছে। লাদাখের কাছে বিমানঘাঁটিও তৈরি করেছে চীন। উদ্ভূত পরিস্থিতিতে তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কমান্ডারদের নিয়ে বৈঠকে মিলিত হয়েছেন ভারতের সেনাপ্রধান।

লাদাখ সীমান্তের কাছে চীনের সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান নিয়ে আসার ঘটনাতেও উদ্বেগ বেড়েছে। ওই ঘাঁটিতে ব্যাপকভাবে নির্মাণকাজ চলছে। উপগ্রহের মাধ্যমে নেওয়া ছবি থেকে দেখা যাচ্ছে, চারটি যুদ্ধবিমান সেখানে রয়েছে।

এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া বলেছেন, ‘চীনা হেলিকপ্টারের আনাগোনা লাদাখে ক্রমেই বাড়ছে।’ পরে ভারতীয় সেনাবাহিনীর তরফে গালওয়ান অঞ্চলে সেনার সংখ্যা বাড়িয়ে সেখানকার নিরাপত্তা আরও জোরদার করা হয়। সূত্র: এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com