মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গ্যাসের মূল্যবৃদ্ধি ও গ্যাস না পাওয়ায় কলকাতায় ধিক্কার মিছিল দিনাজপুরের বিরামপুরে উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারী অপহরণের পর ধর্ষণচেষ্টা,প্রধান আসামি আটক ঝালকাঠিতে জুলাই যোদ্ধা রানার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন খাগড়াছড়ির মানিকছড়িতে গৃহবধুকে ধর্ষণ চেষ্টাকারীকে আটকায় স্থানীয়রা আলোকসজ্জা করা যাবে না ২৫ মার্চ ও ২৬ মার্চ কুড়িগ্রামে জ্বালানি সংকটে জেলা প্রশাসনের নজরদারি কবিতার নাম–সুমহান ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর রংপুরে ঈদের তৃতীয় দিন : আনন্দের ঢেউয়ে ভাসছে বিনোদন কেন্দ্রগুলো কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা : রিমান্ড শেষে কারাগারে সাগর

সাংবাদিক নেতা আবু জাফর সূর্য সস্ত্রীক করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৩২০ বার পঠিত

হুমায়ুন  কবির: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে স্থাপিত সাংবাদিকদের জন্য করোনা পরীক্ষার বুথে নমুনা দেয়ার পর বৃহস্পতিবার জানতে পারেন তারা করোনায় আক্রান্ত।

রাতে আবু জাফর সূর্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।

জানা যায়, করোনাভাইরাস আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। বুধবার (২৭ মে) পর্যন্ত ৭০টি গণমাধ্যমের ২০১ জন কর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে করোনায় মৃত্যু হয়েছে দুজনের। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। আর ৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার এবং জ্যেষ্ঠ সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যু হয়। এরপর মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ। তার বয়স হয়েছিল ৭০ বছর।

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন সাংবাদিক হলেন- দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান, দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক বাংলাদেশের খবরের ফটোগ্রাফার এম মিজানুর রহমান খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com