শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপির শোক খালিদ হোসেনের মৃত্যুতে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৪৩১ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: প্রখ্যাত নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিএনপি।

দলের পক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই শোক প্রকাশ করেন বলে চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।
শায়রুল কবির খান বলেন, বরেণ্য এই সংগীতশিল্পীর মৃতুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করে বিএনপি মহাসচিব শোক প্রকাশ করেছেন। পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি তিনি সমবেদনাও জানিয়েছেন।

প্রসঙ্গত, একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান নজরুল সংগীতশিল্পী খালিদ হোসেন বুধবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। কিংবদন্তি এই শিল্পী বেশ কয়েক বছর ধরে হৃদরোগে ভুগছিলেন। কিছুদিন আগে থেকে কিডনির জটিলতা ও ফুসফুসের সমস্যাও বেড়ে গিয়েছিল তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com