শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

ব্রাহ্মণবাড়িয়ার তিন এলাকায় ঢিলেঢালা লকডাউন

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৩০৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার রেড জোনের তিনটি ওর্য়াডে লকডাউনের প্রথম দিন চলছে। তবে কিছুটা ঢিলেঢালা ভাবেই লকডাউন চলতে দেখা গেছে। বাড়ি থেকে বের হতে দেখা গেছে রেড জোনের অনেককেই। আগামী ২৭ জুন পর্যন্ত টানা ১৪ দিন এই লকডাউন চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

রবিবার (১৪ জুন) সকাল থেকে লকডাউন এলাকায় ব্যারিকেড দিয়ে চলাচল রোধ করা হয়। তবে অনেকেই তা তোয়াক্কা করেননি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করার পাশপাশি সাধারণ মানুষকে মাস্ক পরার জন্য সর্তক করা হয়। লকডাউন ভুক্ত ওই তিনটি এলাকা হলো, সদর উপজেলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া কালাইশ্রী পাড়া, ৫ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া, মধ্যপাড়া এবং ৮ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া।

এই ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য জানান, সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরসভার তিনটি ওর্য়াডকে শনিবার রাত ১২টা থেকে লকডাউন ঘোষণা করা হয়। এই ব্যাপারে শহরে মাইকিং করা হয়েছে। আজকে মানুষকে সচেতন করা হচ্ছে। যারা লকডাউন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউনে সাধারণ কাউকে এলাকায় প্রবেশ বা বের হতে দেওয়া হবে না। তবে জরুরি পরিষেবা চিকিৎসা, খাদ্যদ্রব্য সংগ্রহ-সরবরাহ এবং গণমাধ্যমকর্মীরা এই আওতার বাইরে থাকবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com