শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, আক্রান্ত ৩৮০৩

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ২৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ২৯২ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৭৫ জন। এ পর্যন্ত মোট ৪০ হাজার ১৬৪ জন সুস্থ হয়েছে।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৭ হাজার ৩৪৯ জনের। পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ২৫৯ জনের। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৬৭ হাজার ৫০৩ জনের নমুনা ।

ডা. নাসিমা সুলতানা জানান, নিহতদের মধ্যে ৩১ জন পুরুষ, সাতজন নারী। ১৪ জন ঢাকা বিভাগের, ১৮ জন চট্টগ্রামের, বাকিরা অন্য বিভাগের।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে পাঁচজন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৪ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন রয়েছে।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৭৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছে ১৭ হাজার ৮৭১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com