শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে কালিঘাট এলাকা লকডাউন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩২৫ বার পঠিত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শহর ও শহরতলীর ৮টি এলাকায় রেড জোন ঘোষণার পর প্রথমে পৌর শহরের কালিঘাট এলাকাকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন ।
বুধবার (১৭ জুন) সকাল থেকে শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.নজরুল ইসলাম, টিএইচও সাজ্জাদ হোসেন চৌধুরী এবং থানা পুলিশ সড়কে বাঁশের প্রতিবন্ধকতা তৈরি করে ওই এলাকা লকডাউন করে দেয় ।

এসময় কৃষিপণ্যবাহী যানবাহন ও হাসপাতালের রোগী ছাড়া অন্য যানবাহন ও জনসাধারণের আসা যাওয়া নিষেধ করেছে উপজেলা প্রশাসন।যদিও পুলিশের কাছে নানা অজুহাতে লকডাউন ভেঙে বের হওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষজন। তবে বন্ধ রয়েছে আশ পাশের দোকানপাট।

গত সোমবার শ্রীমঙ্গল উপজেলার শহর ও শহরতলীর ৮ টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে জেলা স্বাস্থ্য বিভাগ।রেড জোন এলাকাগুলো হলো পৌর এলাকার কালিঘাট রোড, শ্যামলী আবাসিক এলাকা, ক্যাথলিক মিশন রোড, সদর ইউনিয়নের উত্তর রুপসপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ এবং বিরাইমপুর এলাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, পৌর শহরের কালিঘাট পয়েন্ট থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত রেড জোন ঘোষণা করেছেন মৌলভীবাজার সিভিল সার্জন । এই এলাকায় এখন পর্যন্ত ৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ কারণে আজ বুধবার সকাল থেকে এই এলাকা লক ডাউন করা হয়েছে। হাসপাতালের রোগী ও কৃষিপণ্যবাহী গাড়ি ছাড়া অন্য কোনও যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

তিনি বলেন, ওই এলাকায় লকডাউন থাকা অবস্থায় মুদি দোকান ও ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ থাকবে। সরকারি আইন না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com