রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

ভারতীয়দের জন্য নাগরিকত্ব আইন সংশোধন করল নেপাল

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৫৬ বার পঠিত

অনলাইন ডেস্ক: ভারতের সঙ্গে নেপালের বৈরিতা সম্প্রতি বেড়েই চলেছে। ভারতের সঙ্গে বিরোধপূর্ণ এলাকাকে নিজেদের বলে দাবি করে মানচিত্র প্রকাশ করেছে নেপাল। সীমান্তে মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। এবার নাগরিকত্ব আইনেও সংশোধন করেছে দেশটি।

নেপালের নতুন সংশোধিত আইন অনুযায়ী কোনো ভারতীয় যদি নেপালিকে বিয়ে করেন, তবে বিয়ের সাত বছর তাঁকে অপেক্ষা করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য।

বিষয়টি নিশ্চিত করে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা শনিবার জানিয়েছেন শুধুমাত্র ভারতীয়দের জন্য নাগরিকত্ব বিলে সংশোধনী আনা হয়েছে। কোনো নেপালি নাগরিককে যদি ভারতীয় নারী বিয়ে করেন, তবে বিয়ের সাত বছর তাঁকে অপেক্ষা করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য। এই ঘোষণা করার সময়ে ভারতের নাগরিকত্ব আইনের কথা তুলে ধরেন থাপা। তিনি বলেন ভারতেও সাত বছর সময় নেওয়া হয় নাগরিকত্ব দিতে।

ভারতীয় আইন অনুযায়ী কোনো নেপালি নারী কোনো ভারতীয়কে বিয়ে করলে, তাঁকেও সাত বছর অপেক্ষা করতে হয় বলে উল্লেখ করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী।

কদিন আগেই নেপালের অ্যাসেম্বলিতে সংবিধান সংশোধনীর পর পাশ হয়ে যায় নয়া ম্যাপ। বৃহস্পতিবার সেই সংশোধনী পাশ হয়ে যায়। এবার থেকে নেপালের সরকারি মানচিত্রে কালাপানি দেখা যাবে। তার মধ্যে রয়েছে ভারতের তিনটি এলাকা। কালাপানি ছাড়াও রয়েছে লিপুলেখ, লিম্পিয়াধুরা এলাকা। এই মানচিত্র প্রকাশ করার পরেই সামরিক তৎপরতাও শুরু হয়েছে ইন্দো-নেপাল সীমান্তে। সূত্র : কলকাতা ২৪ ও ভারতীয় মিডিয়া।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com