সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প

সার্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী ও স্পিকারের করোনা

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৬৮ বার পঠিত

 

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্দার ভুলিনের করোনাভাইরাস পজিটিভ হয়েছে বলে জানালো সার্বিয়ান সরকার।

শনিবার এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভাইরাসের কোনও উপসর্গ নেই ভুলিনের এবং তিনি ভালো আছেন।

এ সপ্তাহে মস্কোয় বিজয় দিবস প্যারেড দেখতে প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচের নেতৃত্বে সার্বিয়ার প্রতিনিধি দলের সঙ্গে গিয়েছিলেন ভুলিন। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সামনাসামনি দেখাও হয়েছিল ভুচিচের। কিন্তু ভুলিন সেখানে ছিলেন কিনা স্পষ্ট নয়।

এছাড়া সার্বিয়ার পার্লামেন্টের স্পিকার মাজা গোজকোভিচেরও করোনা শনাক্ত হয়েছে বলে শনিবার জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তানজুগ।

মে মাসে কঠোর লকডাউন তুলে নিলে সার্বিয়ায় ফের সংক্রমণ বাড়তে থাকে। জনসমাগমে সামাজিক দূরত্ব মেনে চলা কিংবা মাস্ক পরার মতো বাধ্যবাধকতা ছিল না।

সংক্রমণ ধারাবাহিকভাবে বাড়তে থাকলে আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দেন ভুচিচ। এ পর্যন্ত দেশটিতে সাড়ে ১৩ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ২৬৫ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com