মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পেশা মোবাইল চুরি, টার্গেট বিকাশের দোকান-শপিংমল

  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ২৯৯ বার পঠিত

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: পেশা মোবাইল চুরি, টার্গেট বিকাশ-মোবাইলের দোকান ও শপিংমল। সোমবার চট্টগ্রামের বাকলিয়া থেকে এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ৩৬টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- মোহাম্মদ রাজু ওরফে রাসেল, মোহাম্মদ আল আমিন, নাসরিন আক্তার, মহরম আলী ও মোহাম্মদ সিরাজ।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন জানান, গোপন তথ্যে ডুবাই অলার কলোনীর নাসরিন আক্তারের ঘরে অভিযান চালানো হয়। ওই সময় ৩৬টি চোরাই মোবাইলসহ রাজু, আমিন ও নাসরিনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে মহরম ও সিরাজকে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা নগরীর সানমার ওশান সিটি, রিয়াজউদ্দিন বাজার, তামাকুন্ডি লেন, কর্ণফুলীর ইত্যাদি শপিং সেন্টার, শাহ আমানতসহ বিভিন্ন মার্কেটে চুরির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। মঙ্গলবার বিকেলে মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com