সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প

গাজীপুরে বেহাত হওয়া জমি উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ২৮৭ বার পঠিত

গাজীপুরে উচ্ছেদ অভিযান চালিয়ে বেহাত ১৮ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বনভূমির বর্তমান বাজার মূল্য ৭২ লাখ টাকা। রোববার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এমডি শামসুল আরেফীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক শ্যামল কুমার ঘোষ, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানাসহ জয়দেবপুর থানা পুলিশ এবং ভাওয়াল রেঞ্জের স্টাফরা উপস্থিত ছিলেন।

বিকেবাড়ী বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিকেবাড়ী এলাকায় বাঁশরী পিকনিক স্পটের মালিক ১৮ শতাংশ বনভূমি দখল করে রেখেছিলেন। দখলদারকে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বনভূমি ছেড়ে দিতে কয়েকবার নোটিশ প্রদান করা হয়। এতে সাড়া না দিলে ভূমি উদ্ধারে উচ্ছেদ মোকদ্দমা দায়ের করা হয়। উদ্ধারকৃত বনভূমিতে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়েছে।

বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদার জানান, বেহাত বনভূমি উদ্ধার এবং বনায়ন কার্যক্রম চলমান রয়েছে। উচ্ছেদ মোকদ্দমাগুলো দ্রুত নিষ্পত্তি হলে বন বিভাগের দুর্ভোগ লাঘব হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com