সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ঝিনাইদহে করোনায় আরও দুই জনের মৃত্যু

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৩১২ বার পঠিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। তাদের একজন সাজ্জাদুল ইসলাম। তিনি পৌর এলাকার আরাপপুর পশ্চিমপাড়ার আবেদ আলীর ছেলে ও শহরের মুন্সি মার্কেটের নবীন ক্লথ ষ্টোরের স্বত্ত্বাধিকারী। শুরুতে তিনি ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার (২১ জুলাই) সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (২২ জুলাই) সকালে মারা যান ঝিনাইদহের শৈলকুপা কৃষি ব্যাংকের কর্মকর্তা বিপুল গাঙ্গুলি। তিনি সদর উপজেলার বিজয়পুর গ্রামের বাসুদেব গাঙ্গুলির ছেলে। চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তার।

ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বুধবার জেলায় নতুন করে আরও ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত হলেন ৬৮২ জন। সুস্থ হয়েছেন ২৫০ জন। ঝিনাইদহ কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন। মোট মারা গেছেন ১৩ জন।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, জেলায় করোনা উপসর্গ এবং আক্রান্ত হয়ে মারা যাওয়া ২৮ জনের লাশ দাফন করেছে ইফা কমিটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com