বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

জয়পুরহাটে রেল কর্মচারীর মৃত্যুর পর স্টেশন ক্লোজড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৩০৭ বার পঠিত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর রেলওয়ে স্টেশনের এক কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার সন্ধ্যায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (শজিমেক) মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর পর আজ বৃহস্পতিবার (২৩ ‍জুলাই) সকাল থেকে পশ্চিম জোনের রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আক্কেলপুর স্টেশনকে ক্লোজডাউন (বন্ধ) ঘোষণা করা হয়েছে।

মৃত নুর এ নিয়ামত আলী (৩৪) বগুড়ার আদমদীঘি উপজেলার শালগ্রামের অবসরপ্রাপ্ত স্টেশন মাস্টার মৃত আব্দুল করিমের ছেলে। তিনি আক্কেলপুর ষ্টেশনের সিগন্যাল খালাসী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ নিয়ে জয়পুরহাটে করোনায় তিন জনের মৃত্যুর ঘটনা ঘটলো।

আক্কেলপুর স্টেশন সূত্রে জানা গেছে, সিগন্যাল খালাসী নুর এ নিয়ামত বেশি কিছুদিন থেকে জ্বরে আক্রান্ত হলে গত ২০ জুলাই সোমাবার তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নমুনা পরীক্ষার পর মঙ্গলবার তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। রাত আড়াইটার দিকে গ্রামের বাড়িতে তার দাফন সম্পন্ন হয়।

আক্কেলপুর রেলওয়ে স্টেশন মাস্টার খাদিজা বেগম সাংবাদিকদের জানান, সিগন্যাল খালাসী নুর এ নিয়ামত আলী স্টেশনে কর্মরত থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হয়ে বুধবার সন্ধ্যায় মারা যান। বিষয়টি জানার পর রেলওয়ের পাকশী পশ্চিম জোনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজ সকাল ৬টা থেকে আক্কেলপুর রেলওয়ে স্টেশনকে ক্লোজডাউন ঘোষণা করে। স্টেশনের ১৪ জন কর্মকর্তা-কর্মচারী এখন সেই নির্দেশ পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com