মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার শুরু আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বের মধ্যে ভারতে সব চেয়ে বেশি যক্ষা রোগের সংখ্যা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী ঈদ মিলন উৎসবে এসে ব্যাপক সাড়া পেলেন ইনজুরিতে মাঠের বাইরে গাব্রিয়েল এপ্রিল মাসের শেষ নাগাদ ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন সৈয়দ এমরান সালেহীন প্রিন্স জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি শহীদ জিয়ার ‘স্বাধীনতা ঘোষণা’ স্মৃতিকে চির অম্লান করে রাখা হবে : সংস্কৃতিমন্ত্রী ২৩ মার্চ পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৭.৪ শতাংশ বৃদ্ধি

যে সাংবাদিক পুলিশের দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করবেন তারাই পুলিশের প্রকৃত বন্ধু: ডিআইজি হাবিবুর রহমান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০
  • ২৮৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান বলেছেন, যেসব সাংবাদিক পুলিশের দুর্নীতির রিপোর্ট করেন অনেকেই ভাবেন তারা পুলিশের শত্রু। কিন্তু আমি মনে করি, তাদের অবস্থান পুলিশের বিরুদ্ধে নয়। তারা পুলিশের পক্ষেই কাজ করছেন। তারাই পুলিশের প্রকৃত বন্ধু।

কারণ ওইসব সাংবাদিক পুলিশের দোষ-ত্রুটি ধরিয়ে দিচ্ছেন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বা টিভি চ্যানেলে প্রচারিত সংবাদের ভিত্তিতে অনেক সময় দুর্নীতিবাজ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। আমরা চাই দুর্নীতিমুক্ত পুলিশ এবং মাদকমুক্ত সমাজ।

এ ক্ষেত্রে পুলিশ এবং ক্রাইম রিপোর্টাররা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছেন। তবে সাংবাদিকদের কাছে অনুরোধ, তারা যেন অতিরঞ্জিত কিছু না করেন। শনিবার ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র‌্যাব) অফিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিআইজি হাবিবুর রহমান বলেন, পড়ালেখা শেষে আমি সাংবাদিকতার মাধ্যমেই কর্মজীবন শুরু করেছিলাম। তাই সাংবাদিকতা আমার রক্তে মিশে আছে। করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ক্রান্তিলগ্নে সম্মুখযোদ্ধা হিসেবে মাঠে পুলিশ এবং সাংবাদিকরাই কাজ করছেন।

আর হাসপাতালে কাজ করছেন ডাক্তার ও নার্সরা। পুলিশের কাজ কেবল আইনশৃঙ্খলা রক্ষা বা চোর-ডাকাতদের গ্রেফতার করা না। আরও অনেক সামাজিক দায়িত্ব রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ধরনের পুলিশ ব্যবস্থা চেয়েছিলেন পুলিশ সেদিকেই যাচ্ছে।

পুলিশ যেভাবে চলছে তাতে আন্তর্জাতিক মানে পৌঁছতে বেশি সময় লাগবে না। করোনা পরিস্থিতি আমাদের সে সুযোগ করে দিয়েছে। আইজিপি ড. বেনজীর আহমেদের নেতৃত্ব কাজ করে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই। ডিআইজি বলেন, পুলিশ এখন যে ধরনের কাজ করছে, আগেও সে ধরনের কাজ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com