বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তাহিরপুর শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ

রোববার থেকে শুরু হবে ডিগ্রি-সমমানে উপবৃত্তির আবেদন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৩৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর স্নাতক (পাস) ও সমমান ডিগ্রি (পাস) স্তরের দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড থেকে এই অর্থ প্রদান করা হবে। আগামী ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে বলা হয়েছে।

সম্প্রতি ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন আফরোজ স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষাবর্ষ ২০১৬-১৭, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ (তৃতীয়, দ্বিতীয়, প্রথম বর্ষের) জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২০ সালে স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হবে।

এতে আরও বলা হয়েছে, উপবৃত্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে আবেদনের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নির্ধারিত লিঙ্কে নিবন্ধন করতে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এসব তথ্য সফটওয়্যারে যুক্ত করতে নির্ধারিত সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আলাদা আলাদা ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করা হবে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে উপবৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে তালিকা প্রকাশ করা হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com