সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রােমে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত উলিপুরে কাঁঠাল পাড়ার সময় বিদ্যুৎ স্পষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু বিরোধ ভুলে দিলজিতের সঙ্গে দেখা করতে চান কঙ্গনা ‘গণমাধ্যম এখন ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে গেছে’ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষা বিস্তারে ৫টি প্রকল্প চলমান রয়েছে : এহছানুল হক মিলন দুবাই ইন্টারপোল পুলিশের হাতে আটক সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ প্রযুক্তির উদ্ভাবক ও নির্মাতা হিসেবে তরুণদেরকে গড়তে হবে: ফকির মাহবুব আনাম দেশে ফিরেছেন ৫৫ হাজার ১৩৩ হাজি ধামইরহাটে মা’য়ের প্রাণ নাসের হুমকির অভিযোগে ২ ছেলে গ্রেফতার

দেশে করোনার আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ২৮৬৮

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ২৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮২২ জনে।

এ সময়ে ১৪ হাজার ৫৯ জনের নমুনা পরীক্ষা করলে ২ হাজার ৮৬৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জনের।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ২৫৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।

শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৮ দশমিক ৬৯ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ। মারা যাওয়া ৪১ জনের মধ্যে ৩২ জন পুরুষ, ৯ জন নারী। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৮ জন, বাড়িতে ৩ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে ২১-৩০ বছরের মধ্যে ১ জন, ৩১-৪০ বছরের ১ জন, ৪১-৫০ বছরের ১ জন, ৫১-৬০ বছরের ৮ জন ও ৬০ বছরের বেশি ৩০ জন।

সবচেয়ে বেশি ১৯ জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৪ জন, খুলনা বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ২ জন, রংপুর বিভাগে ৫ জন।এ সময়ে কোভিড-১৯ রোগে সিলেট ও ময়মনসিংহ বিভাগে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com