রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

অলিভ অয়েল: ৪০ হাজার টন রফতানি করবে সিরিয়া

  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ২৮৮ বার পঠিত

অর্থনৈতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অলিভ অয়েল রফতানি খাত গত বছর চাঙ্গা হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে দেশটি থেকে পণ্যটির রফতানি সর্বোচ্চ অবস্থানে উন্নীত হয়েছে। চলতি বছর অপরিবর্তিত থাকতে পারে সিরিয়ার অলিভ অয়েল রফতানি। যদিও চলতি বছর দেশটিতে অলিভ অয়েল উৎপাদন আগের তুলনায় কমে আসার সম্ভাবনা রয়েছে। এগ্রিমানি ও অলিভ অয়েল টাইমস এর প্রতিবেদন থেকে জানা যায়।

মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে সিরিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৪০ হাজার টন অলিভ অয়েল রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় রেকর্ড ৬০ শতাংশ বেশি। ২০২০ সালেও দেশটি থেকে একই পরিমাণ অলিভ অয়েল রফতানি হতে পারে। সিরিয়ার ইতিহাসে ২০০৬ সালে সবচেয়ে বেশি অলিভ অয়েল রফতানি হয়েছিল। ওই বছর মোট ৫৫ হাজার টন অলিভ অয়েল রফতানি করেছিলেন সিরীয় রফতানিকারকরা।

এদিকে চলতি বছর সিরিয়ায় অলিভ অয়েলের উৎপাদন আগের বছরের তুলনায় ৭ দশমিক ১৪ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, ২০২০ সালে সিরিয়ায় সব মিলিয়ে ১ লাখ ৩০ হাজার টন অলিভ অয়েল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। গত বছর দেশটিতে মোট ১ লাখ ৪০ হাজার টন অলিভ অয়েল উৎপাদন হয়েছে। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সিরিয়ায় অলিভ অয়েল উৎপাদন কমছে ১০ হাজার টন। ২০১০ সালে সিরিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি ১ লাখ ৯৬ হাজার টন অলিভ অয়েল উৎপাদন হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com