শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার বিতরণ খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়িতে শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ কালীগঞ্জে প্রিন্সের পিতার কুলখানি উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত উলিপুরে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে গণধোলাইয়ের শিকার চেয়ারম্যান রহমত,মাগফিরাত, নাজাতের পবিত্র রমজান মাসে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ সোহেল সরকার, সভাপতি,৭ নং ওয়ার্ড যুবদল হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় বসন্ত উৎসব জাতীয় সংসদের ‘বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি’ গঠন সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত সংসদ অধিবেশন মুলতবি যশোরের আবিন হোসেন (২৬) নামে একজনকে অপহরণ করে টাকা মুক্তিপণের দাবি

মোস্তাফিজ ভালো কিছুর ইঙ্গিত দিলেন

  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০১৯
  • ৩৬৪ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক,সিটিজেন নিউজ: আইসিসি বিশ্বকাপের ১২তম আসর শুরু হবে আগামীকাল (বৃহস্পতিবার)। গতকাল (মঙ্গলবার) বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের সাথে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দল হারলেও মোস্তাফিজ ছিলেন আগুনে ফর্মে। বিশ্বকাপ মঞ্চে নতুন উদ্যমে ফিরেছেন ‘কাটার মাস্টার’। ইঙ্গিত দিয়ে রেখেছেন যে, মূল পর্বে ভালো কিছু করতে প্রস্তুত তিনি।

মঙ্গলবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মোস্তাফিজের বোলিং ছিল নজরকাড়া। ৮ ওভার বল করে ৪৩ রানের বিনিময়ে নেন একটি উইকেট। আগামী ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ওভালে বাংলাদেশ তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। ম্যাচটিতে ওপেন বোলার হিসেবে দেখা যেতে পারে এই বাঁ-হাতি পেসারকে।

শুরুর স্পেলে বল করে ১৯ রান দেন এবং ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানকে ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরান। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মোস্তাফিজ খুব বেশি ভালো করতে পারেননি। প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮০ রান দিয়ে শুরু হয় ফিজের ত্রিদেশীয় সিরিজ।

ভারতের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে নতুন বলের সুবিধা নিয়ে মোস্তাফিজ সহজেই বলের গতি ১৩৫ কিমি পর্যন্ত উঠাতে সক্ষম হোন। যে কারণে ফিজের স্লোয়ারগুলোও আগের তুলনায় অধিক কার্যকরী হয়।

পরিণত মোস্তাফিজের মস্তিষ্কও ভালো কাজ করছিল। ভারতীয় ব্যাটসম্যানদের প্রতি বলেই ধরাশায়ী করছিলেন। ম্যাচের নবম ওভারে দারুণ বাউন্সারে ভয় পাইয়ে দেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে। বিশ্বকাপে মূল পর্বের ম্যাচগুলোতে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তাকিয়ে থাকবেন ‘কাটার মাস্টারের’ দিকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com