রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান খাগড়াছড়িতে কার্বারীদের সম্মানজনক ভাতা ও প্রথাগত প্রশাসনের দাবি এসোসিয়েশনের সম্মেলনে আরো ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত প্রথমবারের মত পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাড়ছে প্রাণহানি: কোন দেশে কত হতাহত শ্রীকাইলের গ্যাসক্ষেত্রে ৫ নম্বর কূপ উদ্বোধন করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী দীর্ঘদিন যুদ্ধ চললে বাংলাদেশেও প্রভাব পড়বে: বাণিজ্যমন্ত্রী ভৌতিক সিনেমায় দেখা যাবে অভিষেক বচ্চনকে রাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা কর্মসূচি

রাইমা সেনের চরিত্র নিয়ে রহস্য!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯১ বার পঠিত

বিনোদন ডেস্ক: এবার চন্দ্রমুখীর চরিত্রে দেখা যাবে রাইমা সেনকে। পরিচালক দেবালয় ভট্টাচার্যের ‘দেবদাস ও একটি খুনের গল্প’ ওয়েব সিরিজে চন্দ্রমুখীর চরিত্রে প্রথমে ভাবা হয়েছিল সোহিনী সরকারকে। তবে শেষ পর্যন্ত রাইমাকে বেছে নেয়া হয়েছে।

সিরিজটিতে রাইমা সেনের চরিত্রটি ঘিরেই দানা বাঁধবে রহস্য। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্ট চরিত্রদের কেন্দ্র করে তৈরি এই ফিকশনের প্লটে বড়সড় পরিবর্তন আনা হয়েছে শেষ মুহূর্তে, তাই চরিত্রেও রদবদল করা হয়েছে।

দেবদাসের চরিত্রে অর্জুন চক্রবর্তী, পার্বতীর ভূমিকায় মধুমিতা সরকার। প্রেম ও এক রহস্যজনক খুনের গল্প নিয়ে সিরিজ। রহস্য গড়াবে কলকাতা ছাড়িয়ে পাহাড়ে, যেখানে চন্দ্রমুখীর সঙ্গে দেখা হয় দেবদাসের।

এই দেবদাসের মদ্যপানের নেশা নেই। তবে কীসের নেশায় আসক্ত সে? রহস্য সেখানেই। পাহাড়ে আউটডোরের পরিকল্পনা চলছে। আগামী মাসেই শুটিং শুরু হওয়ায় কথা এই সিরিজের।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com