রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নওগাঁ শহরের হরিজনপল্লী এবং নুনিয়াপট্টিতে মাদক প্রতিরোধে জেলা পুলিশের দৃঢ় প্রতিজ্ঞা ‎পিরোজপুর সদর উপজেলায় পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন India’s safe National motherhood day observed in West Bengal জয়পুরহাটে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ মনোনয়ন ফরম নিতে এসে তোপের মুখে কনকচাঁপা থালাপতির সিনেমায় পাইরেসির থাবা, উত্তাল দক্ষিণী ইন্ডাস্ট্রি ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু খাল দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি : পানিসম্পদ মন্ত্রী ‎উত্তরা পূর্ব থানায় কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত ‎নৈতিক সমাজ গঠনে কুরআনের জ্ঞান অপরিহার্য — ড. রেজাউল করিম

করোনায় আরও ৪১ জনের মৃত্যু, শনাক্ত ১৮২৭

  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৯৩ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৮২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৩১ হাজার ৭৮ জনের।

বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৯৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮০৪ জন। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৭৫৫টি নমুনা। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি নমুনা।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ৬ জন, রাজশাহীতে ৫ জন, খুলনায় ৪ জন, বরিশালে ১ জন, সিলেট ২ জন, ময়মনসিংহে ১ এবং রংপুরে ৫। এর মধ্যে পুরুষ ২৯ জন, নারী ১২ জন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত শনাক্তের হার ১৯.৭৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯.৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৯ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com