শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নিলো করিম-বানু ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ২০ জুন, সভাপতি পদে প্রার্থী আব্দুল আজিজের প্রচারণা জোরদার জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় কুয়েত ফেরত প্রবাসী মোহাম্মদ আক্তারুজ্জামান মিরাশ মিয়ার দুটি আম বাগানে বিভিন্ন জাতের সুস্বাদ আমের সমারোহ তরুণ নেতৃত্বে আলোচনায় আদাবর থানা যুবদল নেতা সজীব আহমেদ রানা গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান

ঢাকায় টেলিফোন এক্সচেঞ্জের ৯ হাজার নম্বর পরিবর্তন হচ্ছে

  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৫ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের ৯১১, ৯১২, ৯১৩ ও ৯১৪ গ্রুপের প্রায় ৯ হাজার টেলিফোন নম্বর পরিবর্তন হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিটিসিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জে কারিগরি সমস্যা দেখা দেয়ায় অতি পুরাতন এই এক্সচেঞ্জের আওতায় ৯১১, ৯১২, ৯১৩ ও ৯১৪ গ্রুপের প্রায় ৯ হাজার টেলিফোন নম্বর গত ২৭ আগস্ট ২০২০ তারিখে অকেজো হয়ে পড়ে। যেগুলোর ত্রুটি নিরসন করা সম্ভব হয়নি। ফলে বর্তমানে অকেজো নম্বরগুলো অন্য এক্সচেঞ্জের নম্বর দিয়ে পর্যায়ক্রমে প্রতিস্থাপন করার কার্যক্রম চলছে।

বিটিসিএল জানায়, অকেজো পুরাতন নম্বরের পরিবর্তে বরাদ্দকৃত নতুন নম্বরের তালিকা বিটিসিএল ওয়েবসাইট www.btcl.gov.bd এ দেয়া হয়েছে। গ্রাহকবৃন্দ চাইলে ওয়েবসাইট থেকে তা দেখে নিতে পারেন। এ ছাড়া, টেলিফোন নম্বর পরিবর্তনের সাথে সাথে গ্রাহককে নতুন নম্বরটি জানিয়ে দেয়া হবে।

গ্রাহকদের নম্বর পরিবর্তন বিষয়ে কোনো তথ্যের জন্য বিটিসিএল শেরেবাংলা নগর কার্যালয়ের ০২-৮১৪২০০০, ০২-৪৮১১৭৭৯৯ অথবা ০২-৪১০২০০৪৫ নম্বরে অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সরকারি ছুটির দিন ছাড়া) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে নম্বর পরিবর্তনের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com