শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ,শ্রী সুমন সরদার আটক রাস্তা নির্মাণে অনিয়মের তথ্য প্রকাশে ক্ষুব্ধ ইউপি চেয়ারম্যান দেলোয়ার শেখ, সংবাদকর্মীকে প্রান নাশের হুমকি উপহার পাওয়ার পর প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ওসি জাহিদুল ইসলাম। তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে

এনটিআরসিএ’র কঠোর হুঁশিয়ারি

  • আপডেট টাইম : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৪ বার পঠিত
৪০ হাজার পদে ৩০ লাখ আবেদন

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ, সনদ যাচাই ও সংশোধনের নামে কেউ টাকা নিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সোমবার (২১ সেপ্টেম্বর) এনটিআরসিএ এর চেয়ারম্যান আকরাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, কতিপয় অসাধু ব্যক্তি বা চক্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগ প্রদান, সনদ যাচাই, সনদ সংশোধন এবং দ্বি-নকল সনদ উত্তোলনে সহযোগিতার মিথ্যা প্রলোভন ও আশ্বাস দিয়ে প্রতিষ্ঠান প্রধান বা সভাপতি বা সেবা প্রত্যাশী নিরীহ ব্যক্তিদের প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা বজায় রেখে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কোনো ধরনের অর্থের সংশ্লেষ ছাড়া এ পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াসহ সনদ যাচাই, সনদ সংশোধন এবং দ্বি-নকল সনদ বিতরণ কার্যক্রম সম্পন্ন করে চলেছে এবং ভবিষ্যতে একইভাবে এ কার্যক্রম চলবে।

তাই কোনোভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠির মিথ্যা প্রলোভন বা প্রতারণায় বিশ্বাস না করতে সবাইকে অনুরোধ করেছে এনটিআরসিএ। এ ধরনের কোনো তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ থানা ও এনটিআরসিএ জানানোর অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com