বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
অ্যানথ্রপিকের এআই মডেল বন্ধে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা আর্জেন্টিনার ভেনিজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস প্রতিহিংসার বদলে দেশের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন কুড়িগ্রাম জেলা পরিষদের উন্নয়নে ২ কোটি ১৯ লাখ টাকার বিশেষ বরাদ্দ আদাবরে পুলিশের অভিযানে উত্তেজনা, আহত ওসি জাহিদ ও এসআই তরুণ; গ্রেফতার ৪ প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ ২৮ জুন দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

গ্রামের ৩০ শতাংশ শিক্ষার্থী এখনও ইন্টারনেট সেবার বাইরে: গবেষণা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: গ্রামের শিক্ষার্থীদের মধ‌্যে ৩০ শতাংশ এখনও ইন্টারনেট সেবার বাইরে রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো গবেষণা প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট ব্যবহার অনেকাংশেই নির্ভর করে পরিবারের অর্থনৈতিক অবস্থার ওপর। যেসব পরিবারের মাসিক আয় ৩০ হাজার টাকা বা তার বেশি তারা সবচেয়ে বেশি ইন্টারনেট সুবিধা পাচ্ছে। এ ধরনের ব্যক্তিদের ৭৪ শতাংশই ইন্টারনেট সুবিধা পাচ্ছে। সার্বিকভাবে গ্রামের ৭০ শতাংশ শিক্ষার্থী ইন্টারনেট সেবা পাচ্ছে। সেখানে ইন্টারনেট ব্যবহারের জন্য পরিবার প্রতি ২০ হাজারের বেশি টাকা উপার্জন করা প্রয়োজন।

জানা গেছে, গ্রামাঞ্চলের মানুষের ইন্টারনেট ব্যবহার বিষয়ে জানতে গত বছরের শেষের দিকে দেশের পার্বত্য অঞ্চলের বাইরে ৬০টি জেলায় একটি জরিপ চালায় ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)। এজন্য ওই বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর এ তিন মাসে ৬ হাজার ৫০০ পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. মোহাম্মাদ শাহাদাত হোসেন সিদ্দিকী।

ড. মোহাম্মাদ শাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘গবেষণা থেকে আমরা দেখতে পাই, শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সবক’টি খাতেই ব্যাপক হারে ডিজিটালাইজেশন হচ্ছে। শিক্ষার্থীর উল্লেখযোগ্য একটি অংশ যদি ইন্টারনেট ব্যবহারের বাইরে থাকে, তার মানে দাঁড়ায় তারা অনলাইনের পাঠদানসহ যাবতীয় ডিজিটাল সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইসিটি সুবিধা প্রণয়ন ও অনুশীলন, ইন্টারনেট-সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়নের লক্ষ‌্য রাখলে ডিজিটাল বৈষম্য দূর করা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com