বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

ধনী-গরিব সব রাষ্ট্রই যেন করোনার ভ্যাকসিন পায়: রাষ্ট্রপতি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৪ বার পঠিত

নিউজ ডেস্ক: ধনী-গরিব সব রাষ্ট্রই যেন করোনার ভ্যাকসিন পেতে পারে, সেজন্য উন্নত দেশ ও বহুজাতিক সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ বন লিনডে, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি অসিস বেনেটিজ সালাস ও নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকতার সেভেন্ডসেনের পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

নবনিযুক্ত রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সুইডেন, স্পেন ও নরওয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ববাসী সম্ভাব্য স্বল্পতম সময়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় মহামারির হাত থেকে রক্ষা পাবে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম শামিম উজ জামান, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com