বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

বর্জ্যভর্তি কনটেইনার ব্রিটেনে ফেরত পাঠালো শ্রীলঙ্কা

  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের কাছে বর্জ্যভর্তি কনটেইনার ফেরত পাঠিয়েছে শ্রীলঙ্কা। কলম্বোর দাবি, বিপজ্জনক বস্তু জাহাজিকরণের আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এসব কনটেইনার পাঠানো হয়েছিল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ২১টি কনটেইনারে বোঝাই ২৬০ টন বর্জ্য ২০১৭ সালের সেপ্টেম্বর ও ২০১৮ সালের মার্চে কলম্বো বন্দরে পাঠানো হয়েছিল। শনিবার এসব কনটেইনার ফেরত পাঠানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এসব কনটেইনারে ব্যবহৃত তোশক, গালিচা ও কম্বলের অংশ ছিল। এছাড়া হাসপাতালের বর্জ্যও পাঠানো হয়েছিল কনটেইনারে।

কাস্টমসের মুখপাত্র সুনিল জয়ারত্মে বলেন, ‘জাহাজি প্রতিষ্ঠান ২১টি কনটেইনার ফেরত নিতে সম্মত হয়েছে। যারা দেশের ভেতরে এসব কনটেইনার এনেছে আমরা তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে কাজ করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com