মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে রেস্টুরেন্টের চুরি যাওয়া মালামালসহ ৩ জন গ্রেপ্তার তেজগাঁও শিল্পাঞ্চল থানার কর্মকর্তা মাহফুজের বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ মেনেমেন তৈরির রেসিপি জেনে নিন বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে : চিফ প্রসিকিউটর ’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক ৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা সভাপতি নাছির উদ্দিন, সম্পাদক নাঈম হোসেন তালুকদার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল থাকছে না ‘জেড’ গ্রুপে

  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডকে ‘জেড’ গ্রুপ থেকে বের করে আনার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির কর্পোরেট গভর্ন্যান্স যথাযথভাবে পরিপালন এবং সার্বিক ব্যবস্থাপনায় দায়বদ্ধতা আনয়নের লক্ষ্যে এ কোম্পানিতে দুজন স্বাধীন পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) এবং মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন।

তিনি জানান, ইউনিয়ন ক্যাপিটালের সাথে কমিশনের আলোচনা হয়েছে। আলোচনায় ইউনিয়ন ক্যাপিটাল তাদের পরিকল্পনা ও সার্বিক বিষয় পর্যালোচনা করে কোম্পানিটির শেয়ারের ক্যাটাগরি নতুন অর্ডার অনুযায়ী ‘জেড’ ক্যাটাগরি হতে উন্নীতকরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

রেজাউল করিম আরও জানান এ কোম্পানি কর্তৃক কর্পোরেট গভর্ন্যান্স কোড পরিপালন ও কোয়ার্টালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দাখিল সংক্রান্ত কিছু ব্যত্যয় পরিলক্ষিত হয়। সার্বিক বিবেচনায় ইউনিয়ন ক্যাপিটালের কর্পোরেট গভর্ন্যান্স কোড যথাযথভাবে পরিপালন এবং ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানির সার্বিক ব্যবস্থাপনায় দায়বদ্ধতা আনয়নের লক্ষ্যে কমিশন দুজন স্বাধীন পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com