শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত, আহত ৪

  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৫৭ বার পঠিত

মাগুরা প্রতিনিধি: মাগুরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি সিএনজি খাদে পড়ে জুলেখা খাতুন (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য জানান।

নিহত গৃহবধূ জেলা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের লক্ষ্মীকোল গ্রামের কামরুল ইসলামে স্ত্রী।

এসআই রফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের বারোমাইল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহমুখী সিএনজিকে পেছন থেকে ধাক্কা দিলে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় সিএনজির যাত্রী জুলেখা খাতুন (৪০), আশরাফুল (৩৩), বেলায়েত (৫৫), রুমানা (২৫) ও মনিরা (৪০) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় জুলেখার মৃত্যু হয়। অন্যদের চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com