বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

সিলেটে দু’টি ট্রেনের সংঘর্ষ

  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৩০০ বার পঠিত

সিলেট প্রতিনিধি: সিলেট রেলওয়ে স্টেশনে রেললাইন ভুল করে পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাহাড়িকা এক্সপ্রেসের দু’টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে যায়। কয়েকজন আহত হলেও এসময় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সিলেট রেলস্টেশন এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট রেলস্টেশন মাস্টার খলিলুর রহমান বলেন, দুর্ঘটনায় পাহাড়িকার দু’টি বগি লাইনচ্যুত হয়। ট্রেন দুটি ডকইয়ার্ডে ওয়াসপিটে একই লাইনে ঢুকে পড়ে। দু’টি গাড়ি মুখোমুখি ঢুকে এ ঘটনা ঘটে। ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক করতে কুলাউড়া থেকে আসা মেরামতকারী একটি দল কাজ করে যাচ্ছে। স্বাভাবিক হতে আরও প্রায় ২ ঘণ্টা সময় লাগবে।
তিনি আরও বলেন, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে সকাল ১০টা ১৫ মিনিটে পাহাড়িকা ও ১১টা ১৫ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়ে যায়নি। মেরামত শেষ হওয়ার পর ট্রেন চলাচল শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com