শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় অতিথিদের হেনস্থার অভিযোগ

  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০১৯
  • ৩৭০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক,সিটিজেন নিউজ: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভারতীয় দূতাবাস আয়োজিত ইফতার পার্টিতে আসা অতিথিদেরকে হেনস্থার অভিযোগ উঠেছে পাকিস্তানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে। এমনকী বেশ কয়েকজন অতিথিকে অনুষ্ঠান স্থল ছেড়ে চলে যেতে বাধ্য করা হয় বলে জানানো হয়েছে।

ভারতীয় হাইকমিশনের তরফে ইসলামাবাদের সেরেনা হোটেলে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠান ঘিরে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিল পাকিস্তান। নিরাপত্তার বাড়াবাড়িতে এবং নিরাপত্তাকর্মীদের দুর্ব্যবহারের ফলে বহু অতিথি অনুষ্ঠান স্থলেই পৌঁছতে পারেননি। তাদের ফিরে যেতে বাধ্য করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া বলেন, ‘লাহোর এবং করাচি থেকে যে বন্ধুরা এসেছেন তাদের অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষার মধ্যে পড়তে হয়েছে। এমনকী অনেকে ফিরে যেতে বাধ্য হয়েছেন। আপনাদের প্রত্যেকের কাছে আমি দুঃখপ্রকাশ করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com