শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী লিটনের চার আটকাতে গিয়ে আহত পাকিস্তানি ফিল্ডার, নেয়া হয়েছে হাসপাতাল মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত ঈদে ‘ভুল’ করলেন আসিফ আকবর দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে অতিথিকে শুভেচ্ছা জানানো সম্পূর্ণ নিষিদ্ধ : শিক্ষামন্ত্রী কালীগঞ্জে সৌদী বাদশাহ’র খেজুর পেল ৩০ মাদ্রাসা ও এতিমখানায় জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাইডেনকে শুভেচ্ছা জানালেন পুতিন

  • আপডেট টাইম : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ২৪৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজ বাইডেনকে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণার পর মঙ্গলবার এই শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।

৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হয়। তবে এটি আনুষ্ঠানিক বা দাপ্তরিক ঘোষণা ছিল না। ওই সময় বিজয়ী বাইডেনকে শুভেচ্ছা জানাননি পুতিন। ক্রেমলিন জানিয়েছিল, ইলেকটোরাল কলেজের ফল ঘোষণার পরই তারা এ ব্যাপারে কথা বলবে।
পুতিন তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আমার পক্ষ থেকে আমি আপনার সঙ্গে সম্পর্ক গড়তে এবং যোগাযোগ করতে প্রস্তুত।’

ক্রেমলিন বলেছে, ‘পুতিন নবনির্বাচিত প্রেসিডেন্টকে সব ধরনের সফলতার প্রত্যাশা করেছেন এবং মতপার্থক্য থাকার পরও বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতার যে বিশেষ দায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের রয়েছে, বিশ্ব যে বহু সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলা করছে সেগুলোর ব্যাপারে সত্যিকারার্থে সহযোগিতার জন্য পুতিন তার আস্থা প্রকাশ করেছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com