বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, হাসপাতালে পাঠানো হলো উপহার

সোমবার শুরু হচ্ছে ওয়ালটন সার্ভিসেস কুস্তি প্রতিযোগিতা

  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ২৮০ বার পঠিত

 

ক্রীড়া প্রতিবেদক : ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ সোমবার (১৮ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন দশম সার্ভিসেস (পুরুষ ও মহিলা) কুস্তি প্রতিযোগিতা-২০২১।’

দুপুরে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, সহ-সভাপতি মেজবাহ উদ্দিন আজাদসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।
উদ্বোধনী দিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত ২টি স্বর্ণের ফয়সালা হয়েছে। দুটিই গিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঝুলিতে। পুরুষদের ৭৪ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন আনসারের আলী আমজাদ। আর মহিলাদের ৬৮ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন একই সংস্থার কিম সানু মারমা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে ৪টি করে দল অংশ নিয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা মেনে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে দুইদিন ব্যাপী প্রতিযোগিতা আগামীকাল মঙ্গলবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হল- বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উভয় বিভাগে ১০টি করে মোট ২০টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

পুরুষ বিভাগের ওজন শ্রেণিগুলো হলো- ৫৭, ৬১, ৬৫, ৭০, ৭৪, ৭৯, ৮৬, ৯২, ৯৭ ও ১২৫ কেজি।

মহিলা বিভাগের ওজন শ্রেণিগুলো হলো- ৫০, ৫৩, ৫৫, ৫৭, ৫৯, ৬২, ৬৫, ৬৮, ৭২ ও ৭৬ কেজি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ (পুরুষ ও মহিলা উভয়) দল ট্রফি পাবে। এ ছাড়া প্রতিযোগিতার প্রতিটি ওজন শ্রেণির বিজয়ীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। রেডিও পার্টনার রেডিও টুডে। সহযোগিতায় রয়েছে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com