শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ‘নির্ভরযোগ্য’ জ্বালানি সরবরাহ দিতে পারবে যুক্তরাষ্ট্র ফেনীতে ডেঙ্গু প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ শ্রম মন্ত্রীর মাফিয়া,সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ হতে চাইলে মুলার মতো তুলে ফেলবো – আবুল কালাম এমপি জাতীয় ক্রীড়া পুরস্কাপ্রাপ্ত এ্যাথলেট শামিমা সাত্তার মিমু আর নেই রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প নোয়াখালীতে এমপি শাহজাহানের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম

ঘরের পাশেই গাঁজা চাষ করেন তিনি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩৩৯ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের মহিদেব পশ্চিমপাড়া গ্রামে গাঁজার গাছ উদ্ধারসহ চাষি ফয়জার রহমানকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে গাঁজার গাছ উদ্ধার এবং ওই গাঁজা চাষিকে গ্রেফতার করা হয়।

দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে সোপর্দ করা হলে ফয়জার রহমানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পুলিশ সূত্র জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মতি ব্যাপারীর ছেলে ফয়জার রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরের পাশে লাগানো গাঁজা গাছটি উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ কবির জানান, এ ঘটনায় এসআই মামুনুর রশীদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com