সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে স্কুলের বারান্দায় মাদক সেবন দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ঈদুল ফিতর উপলক্ষ্যে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে দিনাজপুরের ‎বিরামপুরে পৌর ছাত্রদলের বাবলু স্মৃতি সংঘের উদ‍্যোগে দোয়া ও ইফতার মাহফিল পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন দ্রুত শুরু হবে ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ৬ লেনের কাজ — সিলেটে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ সিটি করপোরেশনগুলোর পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঝিনাইদহে লকডাউনে ১ হাজার কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৮২ বার পঠিত

ঝিনাইদহ প্রতিনিধি :  ঝিনাইদহে করোনায় সর্বাত্মাক লকডাউনে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্বাস্থ্য বিধি মেনে জেলা প্রশাসনের আয়োজনে চাউল ও নগদ টাকা বিতরণ করা হয়।

এ সময় প্রায় ১ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ১০ কেজি চাউল ও একই সাথে প্রত্যেককে ২’শত টাকা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মজিবর রহমান জানান. চলমান লকডাউনের কারণে ঝিনাইদহের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আজ (বৃহস্পতিবার) প্রথম দফায় ১ হাজার পরিবারকে এই সহযোগিতা করা হলো। এর মধ্যে রয়েছে পরিবহন শ্রমিক, হোটেল শ্রমিক, রিক্সা চালক, চা-দোকানদার, মুচি ও দিনমজুর। আগামী দিনেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। করোনাকালে চাল ও নগদ টাকা পেয়ে খুশি অসহায় পরিবারগুলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com