বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেরখাদা উপজেলা প্রেসক্লাবের নবগঠিত আহ্বায়ক কমিটির ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ধামইরহাটে পরিবেশ বান্ধব দৃষ্টান্ত স্হাপন করেন ওসি মিন্টু রহমান করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস — পিরোজপুরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন দিনাজপুরের হিলিতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তাহিরপুরে জনতার হাতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক, মূল ডিলার পলাতক গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

মদিনা মনাওয়ারার মসজিদে কোরআনপ্রেমী সায়্যিদ মহিউদ্দিন হাফিজুল্লাহ আর নেই

  • আপডেট টাইম : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৭১ বার পঠিত

মদিনা মুনাওয়্যার পবিত্র মসজিদে নববীর সেই শতবর্ষী কোরআনপ্রেমী সায়্যিদ মহিউদ্দিন হাফিজুল্লাহ আর নেই। গত শুক্রবার জুমার সময় তিনি নশ্বর এই পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন।সদূর ইমাম বোখারির দেশ থেকে তিনি এসেছিলেন সবুজ গম্বুজের টানে। প্রিয় নবীজির ভালোবাসায়, মসজিদে নববীর খেদমতে এবং রওজায়ে আতহারের সান্নিধ্যে। সেই যে পুণ্যভূমিতে এসেছিলেন আর ফিরে যাননি। ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি মদিনার মানুষ ও প্রিয় নবীজির প্রতিবেশী। সউদী মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বব্যাপী তার মৃত্যু সংবাদ বহুল প্রচারিত হয়েছে।এরপর থেকে বহু মানুষ তার মাগফিরাতের দোয়া করেছেন। মিডিয়ার দেওয়া তথ্যানুযায়ী, মহিউদ্দিন হাফিজুল্লাহর জানাজা শনিবার ফজরের পর মসজিদে নববীতেই অনুষ্ঠিত হয়।

  • আল জাজিরা জানিয়েছে, মদিনা-মুনাওয়ারায় উম্মুল মুমেনিনসহ অসংখ্য সাহাবি তাবিয়ির সমাধিস্থান জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়েছে।
    সর্বদা হাস্যোজ্জ্বল এই মানুষটি সবসময় কোরআন তিলাওয়াতে রত থাকতেন। আল্লাহর জিকিরে জিহ্বা সিক্ত থাকত। ৫০ বছর ধরে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে নববীতেই আদায় করতেন। স্ত্রী-সন্তান ছিল না। একাকী একটি ঘরে থাকতেন।
    মদিনাবাসীর ভাষ্যমতে, তিনি ছিলেন সত্যিকারের দুনিয়াত্যাগী, ইবাদতগুজার, আল্লাহর ওলি। মৃত্যুর সময় মহিউদ্দিন হাফিজুল্লাহর বয়স হয়েছিল অন্যূন ১০৭ বছর।
    জানা যায়, শায়খ মহিউদ্দিন ছিলেন মদিনা নগরীর প্রবীণদের অন্যতম। ইসলামে দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব (রা.)-এর বংশধর। ইসলামের বিখ্যাত ইতিহাসবিদ ও আলেম মহিউদ্দিন ইবনে আরাবি (রহ.) ছিলেন তার পূর্বপুরুষ। সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com