বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, হাসপাতালে পাঠানো হলো উপহার

ময়মনসিংহে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৭৯ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছায় পুকুরের পানিতে ডুবে ওমর হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুটি নন্দীবাড়ি এলাকার মোস্তফার ছেলে।

পৌরসভার ৯নং ওয়ার্ডের নন্দীবাড়ি এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে ওই শিশুকে বাড়ির পাশে খেলতে দিয়ে বাবা-মাসহ পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে বাড়ির উঠানে শিশুকে দেখতে না পেয়ে এদিক-ওদিক খোঁজাখুঁজি শুরু করেন তারা।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশু ওমরের মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করা হয়।

প্রতিবেশী ইসমাঈল বলেন, খেলতে খেলতে বাচ্চাটি বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুরে শিশুর লাশ ভাসতে দেখেন।

মুক্তাগাছা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আমি শিশু মৃত্যুর খবরটি শুনেছি। নন্দীগ্রামের শিশুটি খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com