বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে অতীতের তুলনায় কৃষিতে বৃহত্তম বাজেট দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, হাসপাতালে পাঠানো হলো উপহার

টানা তিন দিন নিশো-তিশার বৃষ্টিতে শুটিং!

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ২৪৪ বার পঠিত

বিনোদন প্রতিবেদক : ছোট পর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও তানজিন তিশা। আসছে ঈদ উপলক্ষে নতুন একটি নাটকে জুটি বেঁধেছেন এই দুই তারকা। ‘হ্যালো শুনছেন’ নামে নাটকে অভিনয় করেছেন তারা।

সিএমভির ব্যানারে নির্মিত ‘হ্যালো শুনছেন?’ নাটকে নিশো-তিশা ছাড়াও অভিনয় করেছেন সেতু, আজম খান, মম আলী প্রমুখ।

রাসয়াত রহমান জিকোর গল্পে এটি চিত্রনাট্য ও নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান।

নাটকটি সম্পর্কে নির্মাতার বয়ান, ‘এটা অদ্ভুত প্রেমের গল্প। বিশেষ করে ছেলেটার চরিত্র অদ্ভুত। এক বৃষ্টির দিনে একটি টি-স্টলে আটকা পড়েন গল্পের পাত্র-পাত্রী। আমরা গল্পটিকে সত্যি করে তুলতে টানা তিনদিন শুটিং করেছি বৃষ্টির মধ্যে। বৃষ্টি অবশ্য কৃত্রিমভাবে তৈরি। আশা করছি দর্শকদের ভালো লাগবে কাজটি।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পাচ্ছে এক ডজন বিশেষ নাটক। যার মধ্যে অন্যতম হলো মিজানুর রহমান আরিয়ানের এই নাটকটি। সবগুলো নাটক ঈদের সাতদিনে ধারাবাহিকভাবে প্রকাশ হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com