বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর গোদাগাড়ীতে অপরাধ সিন্ডিকেটের টাকার গরমে এক অসহায় তরুণীর ​প্রেমিক সোহেলের বাড়িতে আড়ালে মাদকের গডফাদার ৪ ভাই ইলেকট্রিক মিস্ত্রি মিজানুরের এতিম সন্তানদের পাশে চেয়ারম্যান, ঈদ উপহার ও নগদ সহায়তা প্রদান বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য গফরগাঁওয়ে স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, হাসপাতালে পাঠানো হলো উপহার পবিত্র আশুরার ছুটি কবে, জানা গেল জেনে নিন কাঁঠালের পিঠা তৈরির রেসিপি শিশুর জন্য স্মার্টফোন ব্যবহার কখন ক্ষতিকর?

বাংলাদেশকে করোনা প্রতিরোধ সামগ্রী উপহার দিলো জাপান

  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৪৫ বার পঠিত

নিউজ ডেস্ক : মহামারি করোনাভাইরাস প্রতিরোধে তিন লাখ ৪০ হাজার পিপিই উপহার দিয়েছে জাপান।

রোববার ঢাকাস্থ জাপান দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

জাপান ও এশিয়া-ইউরোপ ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এই উপহার হস্তান্তর করা হয়। ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মুহম্মদ খুরশীদ আলমের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।

জাপানের দেওয়া উপহারের মধ্যে রয়েছে ৩০ হাজার গাউন, ২ লাখ সার্জিক্যাল মাস্ক, ৮ হাজার রেস্পিরেটর মাস্ক, ২ হাজার গগলস ও এক লাখ গ্লাভস।

ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন, করোনার এই কঠিন সময়ে বাংলাদেশের পাশে থাকতে পেরে আমরা সন্তুষ্ট। বাংলাদেশ এই কঠিন সময় অতিক্রম করবে বলে প্রত্যাশা করে জাপান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com